নাটোরে ইয়াবার ট্যাবলেটসহ পুলিশের বরখাস্ত কনস্টেবল মো. উজ্জল হোসেন (৩৪) ও মাসুদ রানা (৩৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নাটোর সদরের জংলি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটক উজ্জ্বল হোসেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে এবং মো. মাসুদ রানা একই এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জংলী আদর্শ গ্রামের জনৈক মো. হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার ওপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। পুলিশকে দেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে তাদের ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে উজ্জল হোসেনের হেফাজত হতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ শিরোনাম ::
নাটোর কনস্টেবল ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার
-
মোঃ এসএম আয়নুল হক নাটোর জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৩১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























