রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান কালে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, গতকাল বুধবার দিবাগত রাত ১ টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম জুম্মন (২৫)। পুলিশ তাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছেন। এছাড়াও একই ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার বিষয়ে পরে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। তিনি আরো বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এসময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনী ও পাল্টা গুলি চালালে জুম্মন সহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর দুজন সদস্য আহত হয়েছেন।
মোঃ নাইম, নিজস্ব প্রতিবেদক 






















