ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

যশোরে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে যশোর জামাতে ইসলামী।
বুধবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ‚্যত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয় নাই। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার। এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার। এখানো যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে তার মুক্তি দেয়া না হলে আমরাও আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্যরা।
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান বক্তব্য রাখেন।
সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে

আপডেট সময় ০৭:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫