ফয়সাল খান কুমিল্লা ভ্রমণ প্রতিনিধি কুমিল্লা সরকারি কলেজের অভ্যন্তরে রাইফেলস ক্লাবের জায়গা কলেজের নামে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী এই জায়গাটি কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নের জন্য বরাদ্দ করা হোক। কুমিল্লা সরকারি কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে একমত পোষণ করেন এবং অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি কলেজের ছাত্রদল নেতৃবৃন্দগন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ র্যালি বের করে কলেজ চত্বর থেকে শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা সরকারি কলেজ কুমিল্লার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা ও অবকাঠামোর অভাব রয়েছে। কলেজ চত্বরে অবস্থিত রাইফেলস ক্লাবের জায়গাটি যদি কলেজের নামে বরাদ্দ করা হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ, পাঠাগার, গবেষণাগার, ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে কলেজ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সরকারি কলেজের অভ্যন্তরে রাইফেলস ক্লাবের জায়গা কলেজের নামে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে কলেজের শিক্ষার্থীরা
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























