ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নারী নিহত

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে শিউলী সান্যাল (৫৩) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের প্রেমের বটতলা এলাকায় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী স্যানাল রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের অনুপ কুমার সান্যালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিউলী সান্যাল ও তার স্বামী মোটরসাইকেলে কালুখালীর বাড়ি থেকে বালিয়াকান্দি সড়ক দিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বানীবহ প্রেমের বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (রাজবাড়ী থেকে বালিয়াকান্দিগামী) একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন শিউলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় তার স্বামীর কোন ক্ষতি হয়নি। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নারী নিহত

আপডেট সময় ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫