সংবাদ শিরোনাম ::
চারপাশে থাকবে কুমির— ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব
চারপাশে কুমির থাকবে— ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরায়েলের উপ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গি দল। তাদের বিক্ষোভ সামনে রেখে হাইকমিশনের
সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেনে অবস্থান শক্ত করছে বিচ্ছিন্নতাবাদীরা
সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। সোমবার
সাগরের তলায় এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেল চীন
সাগরের তলায় এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের ইয়ানতাই জেলার লাইজহৌ উপকূলে সাগরের তলদেশে মিলেছে
রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ
সুদানে ড্রোন হামলায় শহীদ বীর সৈনিক শামীম রেজার দাফন সম্পন্ন
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী বীর সৈনিক শামীম রেজার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ শামীম রেজার মরদেহ কালুখালী উপজেলার কালুখালী মিনি স্টেডিয়ামে আনা হয়। সেখানে গার্ড অব অনার প্রদান শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। বাড়িতে পৌঁছানোর পর প্রায় আধাঘণ্টা মরদেহটি স্বজন ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী। বাড়ির আঙিনায় আহাজারিতে ভেঙে পড়েন শহীদের মা চম্পা বেগম। বারবার জ্ঞান হারালে স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেন। জানাজা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। জানাজা ও দাফনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শহীদ শামীম রেজা আলম ফকিরের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার মেজ ভাই সোহেল ফকির সৌদি আরব প্রবাসী, সেজ ভাই সোহান বর্তমানে বেকার অবস্থায় বাড়িতে রয়েছেন এবং একমাত্র বোন মরিয়ম খাতুন হাফেজিয়া মাদরাসায় অধ্যয়নরত। শহীদের বাবা আলম ফকির জানান, কৃষিকাজ করে তিনি সন্তানদের লেখাপড়া করিয়েছেন। শামীম রেজা ২০১৮ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। গত ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। আলম ফকির বলেন, “সবশেষ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) আমার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা হয়। সে বলেছিল—‘আব্বু, আমি ডিউটিতে যাচ্ছি, দোয়া করো।’ কিন্তু ডিউটি শেষে আর ফিরল না আমার ছেলেটা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আমরা তার শহীদের খবর পাই।” তিনি আরও জানান, শামীম দেড় বছর আগে কুষ্টিয়ার খোকসায় বিয়ে করেন। পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। তিনি মেজ ভাইকে সৌদি আরব পাঠিয়েছেন, ছোট ভাইকে সিঙ্গাপুর পাঠানোর জন্য পাসপোর্ট করে রেখেছিলেন। মিশন শেষে ফেরার সময় একমাত্র বোনের জন্য সোনার গহনা আনার কথাও বলেছিলেন। কিন্তু সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে যায়। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন।
সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান
তোশাখানার দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইমরানের দল
দক্ষিণ আফ্রিকায় বারে ঢুকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ৯
দক্ষিণ আফ্রিকায় আবারও বন্দুকধারীদের বর্বরোচিত হামলায় রক্তবন্যা বয়ে গেছে। জোহানেসবার্গের উপকণ্ঠে একটি বারে চালানো অতর্কিত গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত
রোনালদোকে টপকে এবার দ্রগবার পাশে হালান্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের গোলবন্যা থামছেই না। একের পর এক রেকর্ড নিজের করে নেওয়া এই নরওয়েজিয়ান ‘গোলমেশিন’ এবার পেছনে
ইমরান-বুশরাকে ১৭ বছর কারাবাসের সাজা দিলেন আদালত
বিভিন্ন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে প্রাপ্ত উপহার নিয়ে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় (তোশাখানা মামলা) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান



















