সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ধ্বংসস্তূপের নিচ থেকে দুইদিন পর জীবিত শিশু উদ্ধার

এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুইদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ৫.৬ মাত্রাভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ২৭১ জন নিহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ আছেন। নিখোঁজদের ফিরে পাবার আশা যখন তাদের পরিবারের সদস্যরা ছেড়ে দিচ্ছিলেন ঠিক তখনই পাঁচ বছরের শিশুকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেল।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ওই শিশুর নাম আজকা মাওলানা মালিক। তাকে সিয়ানজুরের নাগরাক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের সময় ধারণ করা একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুটিকে তার দাদীর নিথর দেহের পাশ থেকে উদ্ধার করা হয়। এর আগে তার বাবা-মায়ের মরদেহও ধ্বংসস্তূপের নিচ থেকে  বের করা হয়েছিল।

আজকা মাওলানা মালিককে যখন উদ্ধার করা হয় তখন সে শান্ত ছিল। সালমান আফসারি নামে তার এক আত্মীয় জানিয়েছেন,তার মা মারা গেছেন। এখন সে তার মাকে বার বার খুঁজছে, বাড়িতে ফিরতে চাচ্ছে।

ডাক্তাররা জানিয়েছেন, দুইদিন ধরে কোনো কিছু না খাওয়ায় শিশুটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বর্তমানে একটি অস্থায়ী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বড় ভূমিকম্পের পর এখন বার বার ছোট ছোট ভূমিকম্পে কেঁপে ওঠছে ইন্দোনেশিয়া। এছাড়া দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে ভূমিধসের ঘটনা ঘটছে। এতে করে কিছু অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ধ্বংসস্তূপের নিচ থেকে দুইদিন পর জীবিত শিশু উদ্ধার

আপডেট সময় ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২