সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইরাকে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই হামলা করেছে বলে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানে গত দুই মাসের বেশি সময় ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য ইরানের কুর্দি বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। যে কারণে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ইরাকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

তাসনিম বলেছে, আজকের অভিযানে কিরকুকের কাছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ফ্রি কুর্দিস্তান পার্টির ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

গত ১৪ নভেম্বর থেকে ইরাক সীমান্তবর্তী ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তাবিরোধী পদক্ষেপের জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে।

গত সপ্তাহে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর সদর দফতরে রকেট ও ড্রোন হামলায় অন্তত দু’জন নিহত ও ১০ জন আহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইরাকে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৮:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২