ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানকে গোলবানে ভাসিয়ে বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

ইংল্যান্ড ইরানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতবে না, এর পক্ষে বাজি ধরার লোক বোধ হয় বিশ্বজুড়ে খুব একটা ছিলেন না। ইংলিশরা সেই অনুমিত জয়টাই তুলে নিয়েছে। তবে জয়টা এমন অনায়াস হবে, সেটা ভেবেছিলেন কে! বুকায়ো সাকা, জুড বেলিংহ্যামরা সেটাই করে দেখিয়েছেন, ইরানের জালে গুণে গুণে জড়িয়েছেন ৬ গোল। ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ৬-২ ব্যবধানে।

লড়াইটা যে ইরানের রক্ষণ আর ইংলিশদের আক্রমণেরই হতে যাচ্ছে, তা অনুমিতই ছিল। তবে ৪ মিনিটের মাথায় সবাইকে চমকে দিয়ে ইরানই একটা সুযোগ পেয়ে বসেছিল, পেতে পারত পেনাল্টিও, যদিও শেষমেশ রেফারি তাতে সায় দেননি। এরপর ইংল্যান্ড একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

অনাকাঙ্ক্ষিত সেই বিরতি শেষে ইরান আক্রমণে উঠেছিল একবার। তবে ইংলিশ রক্ষণকে খুব বেশি বিপদে ফেলতে পারেনি। এরপরই ইংল্যান্ড আক্রমণের পসরা সাজিয়ে বসে। ৩২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডার গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। গোলটা যে খুব বেশি দূরে নেই, সেটাও আঁচ করা যাচ্ছিল তখন।

বিষয়টা নিশ্চিত করলেন জুড বেলিংহ্যাম। ৩৫ মিনিটে লুক শর ক্রসে মাথা ছুঁইয়ে বলটা আছড়ে ফেলেন ইরানের জালে। ১-০ গোলে এগিয়ে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংলিশরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

ইরানকে গোলবানে ভাসিয়ে বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

আপডেট সময় ০৯:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২