সংবাদ শিরোনাম ::
সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক টেন্ডারে ১৪ সর্বনিম্ন দরদাতাকে পেছনে ফেলে কাজ পেলেন ১৫ নম্বর ঠিকাদার খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পুষ্টিগুণে ভরপুর সজনেপাতা, জেনে নিন কীভাবে খাবেন

সজনেপাতা খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুষ্টিগুণে ভরপুর এ সজনেপাতার গুঁড়ো বিভিন্ন খাবারে মিশিয়ে খাওয়া যায়। সম্প্রতি মানুষ খাচ্ছে। স্বাস্থ্য সচেতনতায় খাদ্যতালিকায় রাখছেন সজনেপাতার তৈরি মোরিঙ্গা পাউডার। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই গুঁড়ো পাউডার নিয়ে এখন চলছে চর্চা। শরীর ভালো রাখতে অনেকেই তা খাচ্ছেন। দেদার অনলাইনে বিক্রিও হচ্ছে।

আসলে আপনি জানেন কী এই মোরিঙ্গা পাউডার। এটি হলো সজনেপাতার গুঁড়ো। বাংলার হেঁশেলে সজনে ডাঁটা আর ফুল খাওয়ার চল থাকলেও, এই পাতা নিয়ে কোনো দিনই মাতামাতি ছিল না। তবে সজনেপাতার গুণাগুণ জানার পরই এ নিয়ে শুরু হয়েছে চর্চা।

পুষ্টিবিদরা বলছেন, প্রোটিন, ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, জিংক, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো জরুরি বেশ কিছু খনিজ রয়েছে সজনে পাতায়। অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ সজনেপাতার গুঁড়ো ত্বক ঝকঝকে এবং টান টান রাখতে সাহায্য করে।

কীভাবে খাবেন সজনেপাতার গুঁড়ো মোরিঙ্গা পাউডার—

১. স্যুপ—

সজনেপাতা দিয়ে স্যুপ বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে জিরা, গোলমরিচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো নাড়াচাড়া করে সজনেপাতা বা মোরিঙ্গা পাউডার ছড়িয়ে দিন। স্বাদমতো লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে ফুটতে দিন। সব উপকরণ ফুটে গেলে মিক্সিতে ঘুরিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে স্যুপ।

২. পরোটা—

কড়াইয়ে সামান্য তেলে জিরা ফোড়ন দিয়ে সজনেপাতা, লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিন। যোগ করুন সামান্য চাট মসলা। এবার এই পাতা দিয়ে পরোটার জন্য আটা মেখে নিন। তারপর অল্প তেলে ভেজে নিন। চাইলে ভাজা সজনেপাতা পরোটার মধ্যে দিয়েও ব্যবহার করতে পারেন।

৩. চা— 

এককাপ পানিতে ১ চা-চামচ সজনেপাতার গুঁড়ো ফুটিয়ে নিন। ‘চা’ বললেও এতে চা-পাতার ব্যবহার হবে না। ফোটানো পানি ছেঁকে পানীয় হিসাবে খান। গ্যাস, পেটফাঁপা, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে সজনেপাতা। অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুষ্টিগুণে ভরপুর সজনেপাতা, জেনে নিন কীভাবে খাবেন

আপডেট সময় ০২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪