ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

বেনজেমার বদলি কাউকে দলে নিচ্ছে না ফ্রান্স

গত বছরটা ফর্মের তুঙ্গে ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তবে দুঃখজনকভাবে এবারের কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার। গতকাল আনুষ্ঠানিকভাবে বেনজেমার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স টিম ম্যানেজমেন্ট। একদিন পর রোববার জানা গেল বেনজেমার পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ভেড়াবে না ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

বিশ্বকাপ শুরুর একদিন আগে বেনজেমার বিষয়ে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম জানান, বেনজেমার বদলি হিসেবে কারো কথা ভাবছেন না তারা। কয়েকদিন আগেই ইনজুরির কারণে ক্রিস্টোফার এনকুকু ছিটকে গেলে তার বদলি হিসেবে র‍্যান্দাল কোলো মুয়ানিকে নেন দেশম। কিন্তু বেনজেমার বদলে কাউকে নেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে উত্তরে সরাসরি ‘না’ বলে দেন তিনি।

বেনজেমার বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কিনা এ প্রসঙ্গে দেশম বলেন, ‘সহজ ব্যাপার, আমি চাই না তাই। এটা মজার কোনো ব্যাপার নয়। এর আগে ক্রিস্টোফারকে হারিয়েছি আমরা, যা সবাইকে দুঃখ দিয়েছে। আর এখন করিম। কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে এবং আমাদের দলটা ভালো করেই জানে আগামী মঙ্গলবার আমাদের সামনে কী অপেক্ষা করছে।’

দেশমের পাশাপাশি একইসময়ে কথা বলেছেন দলের আরেক ফরোয়ার্ড গ্রিজম্যান। বেনজেমার ইনজুরির অবস্থা সম্পর্কে সাবেক বার্সা তারকা বলেন, ‘অনুশীলন শেষে তার অবস্থা দেখতে গিয়েছিলাম। কিন্তু তার চেহারা বলে দিচ্ছিল অবস্থা বেগতিক। একই বাসে যখন ফিরছিলাম, ও কষ্ট পাচ্ছিল। এটা বড় ধাক্কা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের হার মানলে চলবে না। আমাদের বিশ্বকাপ খেলতে হবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকেও সব ফোকাস ধরে রাখতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

বেনজেমার বদলি কাউকে দলে নিচ্ছে না ফ্রান্স

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২