সংবাদ শিরোনাম ::
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল

আনন্দ মিছিলে গুলি করা চট্টগ্রামের সেই যুবলীগ কর্মী আশ্রাফ গ্রেফতার

চট্টগ্রামে সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত ডবলমুরিং থানা যুবলীগ নেতা আশ্রাফকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ৯ সেপ্টেম্বর গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। গ্রেফতার আশ্রাফ পাহাড়তলী থানাধীন মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের সালেহ জহুরের ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, চট্টগ্রামের ঈদগাঁ থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের সামনে এলে যুবলীগ কর্মী আশ্রাফের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোচালকের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পরে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় সিএনজি চালক আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার মূল আসামি ছিলেন যুবলীগ কর্মী আশ্রাফকে রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালেই তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

আনন্দ মিছিলে গুলি করা চট্টগ্রামের সেই যুবলীগ কর্মী আশ্রাফ গ্রেফতার

আপডেট সময় ১১:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪