সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল পুনর্বহাল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রয়োজনীয় আদেশ চেয়ে চেম্বার আদালতে এই আবেদন করেন।

আজ বেলা ১১টার দিকে একত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাতে পারেন। আপিল বিভাগ আপিল পুনর্বহাল করলে আপিলের মেরিটের ভিত্তিতে পূর্ণাঙ্গ শুনানি হবে। এই আদালত শুনানির পর আপিলের অনুমতি দিলে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পাবে এবং নির্বাচনে অংশ নেবে।

আপিল বিভাগ এর আগে পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই হাইকোর্টের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল খারিজ করে দিয়েছেন জানিয়ে শিশির মনির জানান, অক্টোবরে আদালত খোলার পর আপিলের পূর্ণাঙ্গ শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগই ৬ সেপ্টেম্বর থেকে বার্ষিক ছুটিতে যাবে এবং ২০ অক্টোবর পুনরায় খুলবে।

গত বছরের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামীর আপিল ডিফল্ট বলে খারিজ করে দেন।

২০১৩ সালের ১ আগস্ট নিবন্ধন নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন

আপডেট সময় ১২:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪