সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

তারেক রহমানের ভিডিও কনফারেন্সের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামালপুর জেলা বিএনপির ভিডিও কনফারেন্সের সময় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। শনিবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় সৈয়দ আলী কমিউনিটি সেন্টারে সংঘর্ষের পর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান দলীয় নির্দেশনা মেনে শুরুর ১০ মিনিট আগে কেন্দ্রীয় এক নেত্রী দলবল নিয়ে জোর করে কমিউনিটি সেন্টারে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় ৫টি গাড়ি ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ওয়ারেছ আলী মামুন জানিয়েছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেন, ক্রাইটেরিয়ার নামে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

তারেক রহমানের ভিডিও কনফারেন্সের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

আপডেট সময় ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪