ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বৈষম্যের অভিযোগ তুলে সরে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার

বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ। দেশটিতে যুব ক্রিকেটাররা বঞ্চনা, দ্বিচারিতা, মিথ্যা প্রতিশ্রুতির শিকার বলে অভিযোগ করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। খবর সামা টিভির।

সেপ্টেম্বরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপে তিনটি আলাদা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেই প্রতিযোগিতার। দেশের ১৫০জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার কথা। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সেতুবন্ধনে এই প্রতিযোগিতা কাজে লাগবে বলে আশায় রয়েছে পিসিবি।

জয় শাহর জায়গা নেবেন পাকিস্তানের মহসিন নাকভি

তবে ঠিক এ সময়েই পিসিবিকে কাঠগড়ায় তুলেছেন আহমেদ শেহজাদ। টুর্নামেন্ট থেকে নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন্স কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবির যুব ক্রিকেটারদের বঞ্চনা, দ্বিচারিতা, মিথ্যা প্রতিশ্রুতি এবং স্বজনপ্রীতি মেনে নেওয়া যায় না’।

আহমেদ শেহজাদ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যারা এতটা অবনমন করেছে, সেই ক্রিকেটারদের পিসিবি পুরস্কৃত করছে’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বৈষম্যের অভিযোগ তুলে সরে দাঁড়ালেন পাকিস্তানি ক্রিকেটার

আপডেট সময় ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪