সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া শহরের এক আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সিলিন্ডার বিস্ফোরণের পর প্রায় ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ।

এর আগে, শুক্রবার সকালের দিকে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেন।

প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান সামান নাদের ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুলাইমানিয়া শহরে বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত ও আরও ১৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া যায় বলে জানান তিনি। তবে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

সামান নাদের বলেন, ভবনের একটি ট্যাংকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে দেখেছেন, জরুরি সেবা বিভাগের কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পাশের কয়েকটি ভবন ও সড়কে থাকা পাঁচটি গাড়িও পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

যুদ্ধ-বিধ্বস্ত ইরাকের বেশিরভাগ ভবন জরাজীর্ণ আর সেগুলোতে এ ধরনের মর্মান্তিক ঘটনা সাধারণ। এছাড়া দেশটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল মানদণ্ডের হওয়ায় এ ধরনের দুর্ঘটনা— বিশেষ করে পরিবহন এবং নির্মাণ খাতে প্রায়ই দেখা যায়।

গত অক্টোবরের শেষের দিকে রাজধানী বাগদাদে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও আরও ১৩ জন আহত হন। ২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। হাসপাতালে সংরক্ষিত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২