সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শ্রীপুরে ৮ শহিদ পরিবারকে ২ লাখ টাকা করে দিয়েছে জামায়াতে ইসলামী

গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ৮ শহিদ পরিবারকে ২ লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার বিকালে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে টাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার এই বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ভাইদের রক্তের বিনিময়ে এ জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শফিউদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, এ আন্দোলনে শ্রীপুর এলাকায় শহিদ হাফেজ শরিফুল, জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, সিফাত উল্লাহ, কাওসার, আবু সুফিয়ান, রতন মিয়া ও আব্দুর রহমানের পরিবারকে এ অর্থ প্রদান করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শ্রীপুরে ৮ শহিদ পরিবারকে ২ লাখ টাকা করে দিয়েছে জামায়াতে ইসলামী

আপডেট সময় ১০:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪