সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে।

এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। খবর গালফ নিউজের

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এ ছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪