সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২১২ জন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৩৩৪ জন নিহত এবং ৯৩ হাজার ৩৫৬ জন আহত হয়েছে।

এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত এবং আহত অবস্থায় এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে নজিরবিহীন এবং তীব্রভাবে বিমান হামলা, স্থল আক্রমণ এবং গানবোট থেকে আক্রমণ অব্যাহত রেখেছে। যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে।

দখলদার বাহিনীর আক্রমণ গুরুতর অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। সে সঙ্গে পানি, ওষুধ ও জ্বালানি সরবরাহের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকাজুড়ে অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪