সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইতা আল-জাবালে ইসরাইলি ড্রোন হামলায় ৭ বছর বয়সি এক শিশুসহ দুজন নিহত হন।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে।

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের পাঁচ যোদ্ধাও রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম কারার বলে চিহ্নিত করা হয়েছে। যাকে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইল দক্ষিণ লেবাননেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রায় ৬০০ জনের প্রাণহানি ঘটেছে।

অন্যদিকে পালটা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইল ও তাদের দখলকৃত ভূমিতে প্রতিদিন গড়ে ১৫টি করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে ইসরাইলি সেনাবাহিনীর বেশ ক্ষয়ক্ষতিও হচ্ছে। সূত্র: আল-জাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

আপডেট সময় ১২:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪