ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু বলেছেন, কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না। এখন বিএনপির নেতাকর্মীদের নিজের দায়িত্ব নিয়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায় বা কোনো ক্ষতি করতে চেষ্টা করে সেটা রাজনৈতিক নেতাদেরকেই প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভন্ডুল করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভন্ডুলকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য সুপারিশ করব না। আমি আশা করব, বিএনপি সব অন্যায় ও সন্ত্রাসকে প্রতিহত করবে। এজন্য দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

শনিবার সারাদিনব্যাপী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্হানে পথসভা ও কেন্দুয়াস্হ পৌরসভার নিজ বাসভবনে কেন্দুয়া-আটপাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এসব কথা বলেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় পথসভায় তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আজকে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এজন্য ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ধন্যবাদ জানান।

এখন আমাদের সামনে বড় লড়াইটা হলো এই বিপ্লবের বিজয়কে সুসংহত করা। বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার দোয়া চেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু

আপডেট সময় ১২:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪