ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ।

পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা বললেন বিচারপতি মানিক

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) সগির মিয়া যুগান্তরকে জানান, কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এর আগে বিকাল সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আদালতে তোলার সময় তার ওপর হামলা চালায় একদল উশৃঙ্খল যুবক। এছাড়া ডিম ও জুতা নিক্ষেপও করে।

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। বিজিবির হাতে আটকের আগেও তিনি মারধরের শিকার হন বলে জানা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪