ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পানির ন্যায্য হিস্যা আমাদেরকে দিতে হবে: আমির খসরু

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা আমাদেরকে দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো। আশা করি, নিষ্পত্তি করতে আমরা পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোনো সমস্যা সমাধান হয় না।

শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া বন্যার্তদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যা কবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাওয়া-ধাওয়া, জামা-কাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা পরিপূর্ণভাবে তা করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ বন্যায় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে। ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। এরপরও বন্যার্তদের সার্বিক পুনর্বাসনের জন্য বিএনপি পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আগামী দিনে আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিএনপির উদ্যোগে নারীদের মাঝে শাড়ি ও ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভুঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পানির ন্যায্য হিস্যা আমাদেরকে দিতে হবে: আমির খসরু

আপডেট সময় ০৪:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪