ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

আগামী ৮ সেপ্টেম্বরে সমাবেশের ডাক দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মত পরিবর্তন করে তিনি বলেছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি ঘোষিত সময়ে করা হয়নি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ইমরান খান।

সামরিক আদালতে ‘উন্মুক্ত বিচার’ হতে পারে ইমরান খানের

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। গত ৮ আগস্ট কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

আপডেট সময় ১২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪