ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৩৪০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪০ জনের নাম উল্লেখ করে ৩৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহীনুর ইসলাম বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে এ মামলা করেন।

শুনানি শেষে আদালত শিবগঞ্জ থানার ওসিকে এজাহারটি গ্রহণ করার নির্দেশ দেন। বাদীর আইনজীবী আবদুল ওহাব এ তথ্য দিয়েছেন। এ নিয়ে তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও রেজ্জাকুল ইসলাম রাজু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, মাঝিহট্ট ইউনিয়নের চেয়ারম্যান এসকেন্দার আলী, বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম, দেউলি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, কিচক ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান চৌধুরী, আটমূল ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আমানুল হক, এসএম রূপম প্রমুখ।

এজাহার সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকালে শিবগঞ্জ পৌরসভার সোনাতলা ব্যাংক চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়। এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা মিছিলে ককটেল বিস্ফোরণ এবং নির্বিচারে গুলি করে।

এ হামলায় আন্দোলনে অংশ নেওয়া অনেকে আহত হন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার কানপুর গ্রামের নাজমুল ইসলামের বাম হাতে ও উরুতে গুলি লাগে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহীনুর ইসলাম আদালতে এ মামলা করেন।

বুধবার বিকালে শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, এ সংক্রান্ত মামলার ব্যাপারে আদালতের কোনো কাগজ হাতে পাননি। পেলে আদালতের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কমর উদ্দিন বাংগী নামে এক রিকশাচালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে ৩৮২ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এছাড়া স্কুলশিক্ষক সেলিম হোসেন হত্যার ঘটনায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৩৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:২৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪