সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

ভারতে পাচারকালে বাঘায় ৬ ককসিট ইলিশ জব্দ

ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্ত থেকে ৬ ককসিট ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা জব্দ করে। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ মাছগুলো উদ্ধার করে।

থানার এসআই রাসেদ মিঞা বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ উদ্ধার করা হয়েছে। এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পাড় হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা। এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, এক ককসিটে মাছ থাকে ২০ কেজি। তাহলে ৬ ককসিটে মাছ ছিল ৩ মন। সোমবার (১৯ আগস্ট) বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে এক হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা মাছগুলো পদ্মা নদীর ঘাটে নিয়ে গিয়েছিল, তা যাচাই-বাছাই করে মূল ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক

ভারতে পাচারকালে বাঘায় ৬ ককসিট ইলিশ জব্দ

আপডেট সময় ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪