সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দফায় দফায় পতাকা বৈঠক, ৫ ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত দেয়নি বিজিবি

সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ৫ ভারতীয় জেলেকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একাধিক পতাকা বৈঠক সত্ত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুরোধে সায় দেয়নি বিজিবি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ভূখণ্ডের জলসীমায় ভুলক্রমে নৌকাসহ ৫ ভারতীয় মাঝি ঢুকে পড়ে। পরে বিএসএফ দাবি করে, গত ১৭ আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু নদীর পানি বৃদ্ধি এবং ঢেউয়ের তীব্রতার কারণে তারা বাংলাদেশের দিকে ভেসে যায়।

পরে বিজিবি তাদের আটক করে। ‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে পড়া এসব ভারতীয়কে ফেরত দিতে অস্বীকার করেছে বিজিবি। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই ‘প্রথম’ বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা।

আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু বিজিবির জোয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। কিন্তু এরপরও বিজিবি তাদের ছাড়েনি। আটক ভারতীয়দের পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছে বিজিবি।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি একে আর্য হিন্দুস্তান টাইমসকে কাছে বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘পরবর্তীতে কয়েক দফা পতাকা বৈঠক হয়। দুই দেশের বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা বিবেচনা করে তাদের ছেড়ে দিতে বলা হয়। কিন্তু বিজিবি আমাদের কাছে মাঝিদের হস্তান্তর করতে অপরাগতা জানায়। ভুলক্রমে বাংলাদেশে প্রবেশ করা আমাদের মাঝিদের এবারই প্রথমবারের মতো ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

দফায় দফায় পতাকা বৈঠক, ৫ ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত দেয়নি বিজিবি

আপডেট সময় ১১:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪