ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার কোটা বাহরুতে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার তাদের আটক করা হয়। দুই সপ্তাহ ধরে চালানো জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এ অভিযান চালানো হয়।

কেলানতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল কোটা বাহরুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানায় অপস মাহির নামের অভিযানে বৈধ পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান বলেন, আটককৃতদের মধ্যে চীনের ৭০, বাংলাদেশের ২৮, থাইল্যান্ড ১, পাকিস্তান ২, মিয়ানমার ১১ এবং ইন্দোনেশিয়ার ২ নাগরিক রয়েছেন।

মঙ্গলবার কেলানতান স্টেট ইমিগ্রেশন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার মোট ৬৯ জন কর্মকর্তাকে নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিদেশিদের আটক করা হয়। আটককৃত ১১৪ জনের মধ্যে ৯৮ জন পুরুষ এবং বাকি ১৬ জন নারী। আটকদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

বসরি বলেন, অভিযানের সময় দেখা গেছে, বিদেশি শ্রমিকরা কারখানা এলাকা এবং পাহাড়ি বনের আশপাশের এলাকায় বসবাস করছিলেন, যাতে অভিযানের সময় তাদের পালানো সহজ হয়।

আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য কেলানতান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

আপডেট সময় ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪