সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

বিজিবি টহল দলের ওপর কয়লা চোরাকারবারিদের হামলা

বিনা শুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে কয়লার চালান জব্দ করতে গিয়ে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ২৮ বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির টহল দলের ওপর ওই হামলার ঘটনাটি ঘটেছে।

চোরাকারবারিদের সংঘবদ্ধ হামলায় ছুড়ে দেওয়া পাথরের আঘাতে বিওপির কমান্ডার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাফর মাথা ফেটে গিয়ে আহত হয়েছেন।

আহত ক্যাম্প কমান্ডারকে উপজেলার লাকমা পশ্চিমপাড়া বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বিওপিতে নিয়ে যাওয়া হয়।

রোববার সকালে তাহিরপুর উপজেলার লামকা সীমান্ত গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ কয়লা চোরাকারবারি চক্রের সদস্য বিজিবির নজর এড়িয়ে ভারতীয় সীমানায় থাকা মেঘালয় পাহাড়ের বিভিন্ন কূপ থেকে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে অনুপ্রবেশ করে।

বিকালে প্রায় দেড় থেকে দুই শতাধিক বস্তায় ভর্তি করে এসব কয়লা এপারে নিয়ে আসার জন্য ২৮বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১১৯৭-এর ৪ এস এলাকায় জড়ো করে।

বালিয়াঘাট বিওপির টহলে থাকা ক্যাম্প কমান্ডার, বিআইপি ও দুই সিপাহি ওই চোরাচালানের কয়লার সন্ধান পান। এরপর টহল দল কয়লা জব্দ করে নিয়ে যেতে শ্রমিক সংগ্রহ করতে যান। শ্রমিক না পেয়ে সন্ধ্যায় টহল দল নজরধারিতে থাকা চোরাচালানের মাধ্যমে এপারে নিয়ে আসা কয়লার চালানের দিকে এগোতে থাকলে সংঘবদ্ধ চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর ইটপাটকেল পাথর নিয়ে হামলা করতে থাকে।

এরপর এলাকার লোকজন এগিয়ে এসে আহত ক্যাম্প কমান্ডার ও বিজিবির টহল দলকে নিরাপদে স্থানীয় বাজারে সরিয়ে নিয়ে আসে। সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার সকালে হামলার ঘটনা জানতে কমান্ডার হাবিলদার স্বপন দেবনাথের সরকারি মোবাইল ফোনে কল হলে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য নায়েব সুবেদারকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে, হামলার বিষয়টি সিও মহোদয়কে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

বিজিবি টহল দলের ওপর কয়লা চোরাকারবারিদের হামলা

আপডেট সময় ০২:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪