সংবাদ শিরোনাম ::
টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

আরজি কর ইস্যুতে ভারতজুড়ে চিকিৎসক ধর্মঘট, অচল স্বাস্থ্যসেবা

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশ কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে।

প্রতিবাদে এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। জানা গেছে ১০ লাখের বেশি সদস্য রয়েছে সংগঠনটির।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। এর ফলে গোটা দেশে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আইএমএ জানিয়েছে, আজ কেবল জরুরি পরিষেবা বিভাগ চালু থাকবে। ওপিডিসহ বন্ধ থাকবে বাকি সব কিছুই। যে ধরনের অস্ত্রোপচার পরে করলেও হবে, সেগুলো আজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির

পাশাপাশি প্রতিটি হাসপাতালের নিরাপত্তা বিমানবন্দরের মতো কড়া করার দাবি তুলেছে।

এছাড়াও প্রতিটি হাসপাতালকে সিসিটিভি দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার পাশাপাশি, নিরাপত্তরক্ষী বাড়ানো, চিকিৎসকদের বিশ্রামের জন্য সুরক্ষিত স্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এর আগে ফসলের ন্যায্যমূল্যসহ বিভিন্ন দাবিতে কৃষক আন্দোলন হয়েছিল ভারতে। এবার চিকিৎসক ধর্মঘটে অচলাবস্থা তৈরি হচ্ছে দেশটিতে। শুধু পশ্চিমবঙ্গ নয়, চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুসহ বিভিন্ন বড় শহরে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম

আরজি কর ইস্যুতে ভারতজুড়ে চিকিৎসক ধর্মঘট, অচল স্বাস্থ্যসেবা

আপডেট সময় ১২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪