সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর ডেমরায় এক ওয়ার্ড যুবদল নেতা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে ওরিয়েন্ট স্কুল মোড়ে হামলার শিকার সাইদ আহমেদ (৩২) নামের এই যুবদল নেতা। তিনি ডেমরা থানার ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন।

নিহত সাইদের মামা আপেল মাহমুদ বলেন, বিকালে একটি প্রোগ্রাম শেষ করে সাইদ আমতলার বাসায় ফিরছিলেন।

বাসার অদূরে ছাত্রলীগ, যুবলীগের আনোয়ার, আকবার, রনি, সালামসহ অন্তত ২০ থেকে ২৫ জন তাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাইদ ডেমরা বাহির টেংরা আমতলার বাসিন্দা ছিলেন। তার দেড় বছরের একটি সন্তান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪