সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে দেওয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের স্লোগান

চট্টগ্রামে তিনভাগে বিভক্ত হয়ে স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কেউ কেউ দেওয়ালে আঁকছেন গ্রাফিতি, যেখানে শোভা পাচ্ছে নানা স্লোগান।

অন্যদিকে কেউ কেউ ব্যস্ত ছিলেন সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণে। অনেকে সড়কে যানবাহন চলাচলে ট্রাফিক পুলিশের ভ‚মিকা পালন করেন। শিক্ষার্থীদের এসব কাজে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

সরেজমিন দেখা যায়, দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে ‘স্বাধীনতা যখন এনেছি, সংস্কারও করব, ‘ইতিহাসের নতুন অধ্যায় জুলাই ২৪’, ‘আমাদের দেশের ভাগ্য আমরা পরিবর্তন করব’, ‘আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই’ প্রভৃতি। শোভা পাচ্ছে দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিদের নাম।

বৃহস্পতিবার নগরীর শিল্পকলা একাডেমি, জিইসি মোড়, ২ নম্বর গেট, জামালখানসহ বিভিন্ন এলাকায় দেওয়াল ও ফ্লাইওভারে সড়কের পিলারে গ্রাফিতি দেখা যায়। কয়েকদিন ধরে আঁকা এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হওয়ার ঘটনা।

‘ছাত্র-জনতার অর্জিত দেশ, গড়ব মোরা ক্লিন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন বাংলাদেশ নামে একটি সংগঠন চট্টগ্রামে দুইদিন ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রামের রাহাত্তারপুল, মোমিন রোড, আন্দরকিল­া ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তারা। তাদের প্রতিটি টিমে সংগঠনের ৪০-৫০ জন সদস্য ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চট্টগ্রামে দেওয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের স্লোগান

আপডেট সময় ১২:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪