সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শপথ শেষে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

শেখ হাসিনার সরকার পতনের চার দিনের মাথায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যে সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বঙ্গভবনে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শপথ নেওয়ার পর তিনি বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

নাহিদ এ সময় আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর একত্রে শপথ নেন ১৩ উপদেষ্টা।

তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুই ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে ঢাকার বাইরে অবস্থান করায় শপথ নিতে পারেননি সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আযম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শপথ শেষে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪