ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাকে নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের এক জ্যোতিষী। তিনি বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।

ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাঁড়ানো ও দেশত্যাগের পর এক্সে (সাবেক টুইটার) করা প্রশান্তের ওই ভবিষ্যদ্বাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরোনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্টে তাকে সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।

পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।

প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে সাড়ে ১৪ হাজারের বেশি। মন্তব্যও করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তার প্রশংসা করে বলেছেন, আপনার অসাধারণ দক্ষতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

শেখ হাসিনাকে নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

আপডেট সময় ০১:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪