ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ‘এই লুকটাও আমার জীবনের একটা গল্প’, ক্যানসার আক্রান্ত সামিয়া আফরিন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম ও স্টেনোগ্রাফার শহীদুলকে ঘিরে বদলি বাণিজ্য ও ঘুষের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার সময় এক্সকাভেটর আটক ইরানি হামলায় ৪১৭ মার্কিন সেনা আহত, বহু যুদ্ধবিমান ধ্বংস শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসিরউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আলী আফজাল

ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার, ককটেল গোলাবারুদ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের অফিস কক্ষ থেকে ককটেল-গোলাবারুদসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান ও দলের সক্রিয় সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ।

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিসে শনিবার বিকাল থেকেই অভিযান চালায় সিটিটিসি। ভবনটি দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মিশুক চাকমা যুগান্তরকে জানান, অবসর ভবনে জামায়াতের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এখানে বসে নানা অপকর্ম পরিচালনা করেছে। এখানে অভিযান চালিয়ে তাদের অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। ডোনার ও সদস্য তালিকার তথ্যও পাওয়া গেছে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার তথ্যও রয়েছে আমাদের কাছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয় বলে জানান তিনি।

মিশুক চাকমা আরও বলেন, ২০১৮ সালে সাত মসজিদ রোডে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় সেটিও এই অফিস থেকে পরিচালিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার, ককটেল গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ১২:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪