ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার কক্সবাজারে সৈকতে ফেলে পর্যটককে বেধড়ক মারধর, আটক ২ লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি, পাম্পগুলোতে দীর্ঘ লাইন রাজৈরে  কদম বাড়ি রংধনুর আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ কে বরণ 

কন্যা সন্তানের বাবা হলেন রুবেল

জাতীয় দল থেকে এখন বেশ দূরেই আছেন পেসার রুবেল হোসেন। পিঠের চোটে ভুগে মাঠে ফিরলেও জাতীয় দলে ডাক পড়েনি। তবে দেশের ঘরোয়া সব টুর্নামেন্টে এখনো নিয়মিত মুখ এই পেসার। এর মধ্যে আজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি।

আজ সোমবার এক ফেসুবক পোস্টে রুবেল সেই সুখবর দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’ গতিতারকা রুবেল হোসেন এবং ইশরাত জাহান দোলার সংসারে এর আগে এসেছিল পুত্র সন্তান।

ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন রুবেল। যদিও সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি।

উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে তাকে মাঠে দেখা গেছে।

২০২২ সালে লাল বলের ক্রিকেট থেকে অবসরে যান রুবেল। টেস্টে তার প্রাপ্তি ৩৬ উইকেট। সবচেয়ে বেশি ১২৯ উইকেট শিকার করেছেন একদিনের ক্রিকেটে। টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ২৮ উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

কন্যা সন্তানের বাবা হলেন রুবেল

আপডেট সময় ১১:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪