ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

সাকিবকে বিজ্ঞাপনী চুক্তি থেকে বাদ দিলো ডি স্মার্ট

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের ক্রিকেটের পোস্টারবয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে এবার আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়লেন এই ক্রিকেটার। সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করলো ডি স্মার্ট কোম্পানি।

এক সময় খেলা চলাকালেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা শো-রুম উদ্বোধনকে কেন্দ্র করে ট্রোলের সম্মুখীন হতে হয় সাবেক এই টাইগার অধিনায়ককে। অন্য অনেক প্রতিষ্ঠানের মতো তার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি ছিল ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানির। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন গতকাল রাতে তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সঙ্গে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

তবে ঠিক কী কারণে এই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে, সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। তবে চলমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। এজন্য নেটিজেনদের অনেকেই ডি স্মার্টের কর্মকর্তা দুলনের পোস্টে তাদের প্রশংসা করে মন্তব্য করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

সাকিবকে বিজ্ঞাপনী চুক্তি থেকে বাদ দিলো ডি স্মার্ট

আপডেট সময় ১০:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪