ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

ঢাকায় আসুন, মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, আজ যে তাজা রক্ত ঝড়ালেন এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারা দেশের জনস্রোত। আগামীকাল (সোমবার) ঢাকায় এক কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে।

জনতার উদ্দেশে তিনি আরও বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনতাকে জড়ো করে ঢাকার উদ্দেশে বেড়িয়ে পড়ুন। এবারের লড়াই আমাদের চূড়ান্ত লড়াই। বাংলার মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত।

পৃথক আরেক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারা দেশ থেকে মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে ঢাকায় আসুন।

এর আগে সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তারা জানিয়েছেন, শাহবাগে আজকের সমাবেশ থেকে বিকালে পরিবর্তিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

ঢাকায় আসুন, মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪