ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নেতাকর্মীরা আশ্রয় নেওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলে হামলা

একদফা দাবিতে সারা দেশে অসহযোগ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। রোববার সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। তাদের ধাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন আওয়ামী লিগের নেতাকর্মীরা। পরে সেখানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছিলেন শত শত লোক। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার দিক থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিক থেকে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনকারীদের একটি অংশ তাদের ধাওয়া দিলে তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান।

আন্দোলনকারীরা একপর্যায়ে বিএসএমএমইউয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়।

এদিন সকাল থেকেই একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশকেও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।

এদিকে শনিরআখড়া এলাকা থেকে পিছু হটেছে ছাত্রলীগ। ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে হেলমেট পরা কিছু যুবককে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

আ.লীগের নেতাকর্মীরা আশ্রয় নেওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলে হামলা

আপডেট সময় ১২:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪