ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে। এ সময় রাজধানীর সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরু হয় কাটাবন এলাকায়। যেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিরোধীপক্ষ। এক পর্যায়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে থাকে। কাটাবন থেকে সংঘর্ষ ছড়িয়েছে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব ও বাটার সিগন্যাল এলাকায়।

একই সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে দু–তিনজন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন। এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি।

শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িকে বিক্ষোভকারীদের আসতে দেখে সরে যেতে দেখা যায়।

সকাল থেকেই এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন। পুলিশও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।
শনির আখড়া আলাকা থেকে পিছু হটেছে ছাত্রলীগ।

ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে হেলমেট পরা যুবকদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় ১২:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪