ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে সদরের আলাদিপুর এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন: রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০) এবং ট্রাকের হেলপার সাকিব (২০)।

আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। আহত হন ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান। তিনি ট্রাকের হেলপার সাকিব।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ১০:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪