ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

নরসিংদীতে ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি’ পালনে পুলিশের বাধা

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ছাত্র-জনতা নিহত, গণগ্রেফতার, মামলা, গুমের প্রতিবাদসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

বুধবার দুপুরে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এ বিক্ষোভ করেন শতাধিক আন্দোলনকারী।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে বিক্ষোভে দেখা যায়।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি’ পালনে দুপুর ২টার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে।

এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছতে না পেরে উপজেলা মোড়েই বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন সরকার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদসহ গোয়েন্দা পুলিশ ও পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

নরসিংদীতে ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি’ পালনে পুলিশের বাধা

আপডেট সময় ১১:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪