সংবাদ শিরোনাম ::
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু দুই জেলায় নতুন ডিসি আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার: রাজ্জাক

আগস্টের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে তারা। এ দলে থাকবেন মোসাদ্দেক সৈকত, সৌম্য, বিজয়দের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও। সফরের শুরুতে টেস্ট ম্যাচ খেলবে মুমিনুলরা। এর পর রয়েছে ওয়ানডে ম্যাচ।

তরুণদের পাশাপাশি মোসাদ্দেক-সৌম্য-বিজয়দের জন্য এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাজ্জাক বলেন, ‘আসলে পারফরম্যান্স দেখা হয়েছে, কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার। যেহেতু ‘এ’ দলের হয়ে একাধিক খেলা পাওয়া যাচ্ছে এটা আমাদের প্লেয়ারদের জন্য বড় সুযোগ। যেমন তরুণদের জন্য, তেমন যারা মাঝপথে আছে তাদেরও অনুশীলনের দরকার, সেসব ক্রিকেটারদের জন্য।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে আশরাফুলের প্রোফাইলও লাল

পাকিস্তান সফরের আগে ‘এ’ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে চলছে প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন শেষে এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন। এ ছাড়া এইচপির অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচ শেষ হলেও বাকি আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ ও ১৭ আগস্ট দুইটি চারদিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন

কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার: রাজ্জাক

আপডেট সময় ১২:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪