ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

গানের মিছিলে সরকারকে পদত্যাগের আহ্বান

সাম্প্রতিক ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেফতার, হামলা-মামলার বিচার দাবিতে রাজধানীতে গানের মিছিল করেছে প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

মঙ্গলবার বিকাল ৩টায় প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে এ গানের মিছিল নূর হোসেন চত্বর থেকে শুরু হয়। বাহাদুর শাহ পার্কে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তা জিপিও চত্বর থেকে একটু সামনে এগোনোর পর আর এগুতে পারেনি। পরে, রাস্তাতেই বসে পড়ে গান, আবৃত্তি, স্লোগানে মুখরিত করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তৃতা করেন-বিবর্তনের মফিজুর রহমান লাল্টু, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন, কামাল হোসেন বাদল এবং গণসংস্কৃতি কেন্দ্রের জাকির হোসেন।

সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন সায়ান, কৃষ্ণকলি, আমিরুন নুজহাত মনীষা, মীর সাখাওয়াত, শাওন. সুস্মিতা কীর্তনিয়া প্রমুখ। কবিতা আবৃত্তি করেন দীপক সুমন, হাসান ফকরি, সুষ্মিতা রায় সুপ্তি। সমাবেশটি পরিচালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন।

এতে অংশ নেওয়া প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আরও ছিল গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ’৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা- এ পারফরমেন্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

গানের মিছিলে সরকারকে পদত্যাগের আহ্বান

আপডেট সময় ১২:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪