ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

বিয়ের ফাঁদে ফেলে ৪৫ লাখ হাতিয়ে নিলেন নারী

স্বামী পরিত্যক্তা পরিচয়ে বিয়ের ফাঁদ পেতে প্রবাসীর কাছ থেকে তুহিনা আক্তার লিনা (৪০) নামের এক নারী ৪৫ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া লিনার লোকজন আবুল কালাম আজাদ (৪৫) নামে ওই প্রবাসীর স্বজনদের হুমকি-ধামকি দিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়া প্রবাসী আজাদের বাড়ি বাগেরহাট সদরের বাকপুরা গ্রামে। অভিযুক্ত লিনা ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমের স্ত্রী। লিনার বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে একই পদ্ধতিতে প্রতারণা করার অভিযোগ রয়েছে।

আজাদ মুঠোফোনে জানান, প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিনার সঙ্গে তার পরিচয় হয়। লিনা নিজেকে স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী হিসাবে পরিচয় দেন। এরপর নিয়মিত কথা হতো তাদের। সম্পর্ক গড়ায় বিয়ের আলাপ পর্যন্ত। সিদ্ধান্ত হয় আজাদ দেশে ফিরলে তাদের বিয়ে হবে।

আজাদ বলেন, বিভিন্ন সময় নানা সমস্যা দেখিয়ে লিনা আমার কাছ থেকে ৪৫ লাখের বেশি টাকা নিয়েছেন। একপর্যায়ে জানতে পারি লিনা স্বামী পরিত্যক্তা নন।

এ বিষয়ে জানতে লিনা ও তার স্বামী কারিমকে বারবার মুঠোফোনে কল করলেও তারা ফোন রিসিভ করেননি।

ফকিরহাট থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, এ সংক্রান্ত একটি বিষয় শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিয়ের ফাঁদে ফেলে ৪৫ লাখ হাতিয়ে নিলেন নারী

আপডেট সময় ০৭:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪