ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

নাশকতায় কোনো শিক্ষার্থীর অংশগ্রহণের অস্তিত্ব পাওয়া যায়নি

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশ গ্রহণের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। পরিকল্পিত ছক করেই গুটিকয়েক জেলায় তাণ্ডব চালানো হয়েছে। আর তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলন হাইজ্যাক করেই নাশকতা চালানো হয়েছে।

বিগত কয়েক দিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় বৃহস্পতিবার বিকালে সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন শেষে সাভার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, যারা নাশকতা চালিয়েছে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকারকে পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলার আশপাশের ৫টি থানায় দায়ের করা ১৯টি মামলায় আড়াই শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের কথাও জানান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

নাশকতায় কোনো শিক্ষার্থীর অংশগ্রহণের অস্তিত্ব পাওয়া যায়নি

আপডেট সময় ১০:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪