ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন!

আজ ১৮ জুলাই আশা ও ঐক্যের আরেক নাম নেলসন ম্যান্ডেলার জন্মদিন। তিনি সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের একজন। নেলসন ম্যান্ডেলা তার জীবনের দীর্ঘ ২৭ বছর কাটিয়েছেন কারাগারে। পাড়ি দিয়েছেন হাজারো ঝড়-ঝঞ্ঝা।

১৯৬২ সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে। ২৭ বছর কারাগারের জীবনে ১৮ বছরই ছিলেন দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে।

প্রায় তিন দশক পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্ত পান তিনি। পরে ১৯৯৪ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এই অবিসংবাদিত নেতা। ন্যায়ের প্রতি অসামান্য অবদান রাখা এই নেতার আজ জন্মদিন।

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত এই নেতা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। ২০০৯ সালে এই বিশেষ দিনকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ হিসেবেও ঘোষণা করে জাতিসংঘ।

এছাড়া একই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ দার্শনিক ও স্থপতি রবার্ট হুক। ১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। এটি হুকের সূত্র নামে পরিচিত।

২০১৩ সালের ৫ ডিসেম্বর গোটা দুনিয়ার কোটি কোটি ভক্তকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান এ কিংবদন্তী। এ সময় তার বয়স ছিল ৯৫।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন!

আপডেট সময় ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪