ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনির আখড়া রণক্ষেত্র, টোলপ্লাজা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন

যাত্রাবাড়ীর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে শিক্ষার্থীরা সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ও শনিরআখড়া ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

এছাড়া যাত্রাবাড়ী থানার সামনে র‌্যাবের একটি গাড়ি, থানার ডাম্পিং করা দুটি গাড়ি এবং শনিরআখড়া আওয়ামী লীগ অফিস ভাংচুর করা হয়েছে।

রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হানিফ ফ্লাইওভারের কাজলা টোল প্লাজা থেকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল পর্যন্ত খন্ড খন্ড করে সড়কে গাছের গুড়ি জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরআখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আর ইটপাটকেল ছুড়ছে আন্দোলনকারীরা। এতে দুইজন পুলিশ ও ৮ জন শিক্ষার্থী এবং পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে সোয়া ৪টা থেকে সন্ধা সাড়ে ৭ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় পুলিশের সাথে র‌্যাবও যুক্ত হয়।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাজলা টোল গেট থেকে শনিরআখড়া পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে প্রায় দুইঘন্টা পর পুলিশ মহাসড়ক আয়ত্তে নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে

শনির আখড়া রণক্ষেত্র, টোলপ্লাজা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন

আপডেট সময় ১২:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪