ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে

অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য সব ধরণের বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এছাড়াও জাতীয় বিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪