ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

ছাত্রলীগের কর্মী হিসেবে লজ্জিত’ পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা পদত্যাগ করেছেন। সোমবার রাতে সোহেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন- ‘আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে লজ্জিত।’

তবে এ ঘোষণার বিষয়ে চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা জানান, সোহেল রানার ফেসবুকে পদত্যাগের ঘোষণা আমি দেখেছি, তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে সোহেল রানা লেখেন- ‘আমি স্বেচ্ছায় দলীয় পথ থেকে পদত্যাগ করলাম। কোটাবিরোধী আন্দোলনে যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে ছাত্রলীগের থাকার কথা, উল্টো সাধারণ ছাত্রছাত্রীদের যেভাবে পেটানো হয়েছে; আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে লজ্জিত। যে ছাত্রলীগ অধিকার নিয়ে কথা বলে সেই ছাত্রলীগ আমি করতে পারি না।’

এ বিষয়ে চৌহালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা যুগান্তরকে জানান, মেধাবী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ছাত্রলীগের সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি। দ্রুতই লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ছাত্রলীগের কর্মী হিসেবে লজ্জিত’ পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

আপডেট সময় ১১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪